Recent Post
Loading...
ঢাকায় অবস্থিত পাঁচতারকা হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট’ পদে এ নিয়োগ দেওয়া হবে। এক বছর প্রবিশন কাল সম্পন্ন করার পর পদটি ডিপার্টমেন্টাল হেড পদে স্থায়ী করা হবে।

আবেদনের শেষ তারিখ ২৬ অক্টোবর, ২০১৬।

যোগ্যতা: জাতীয় বা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের প্রধান মানবসম্পদ ব্যবস্থাপক পদে ন্যূনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞতাসহ মোট আট বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া আবেদনকারীদের বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠাতে পারবেন ‘হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেল, ১০৭ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১২১৫’ ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ২৬ অক্টোবর, ২০১৬।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন:


জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাত্রা। ক্লায়েন্ট সার্ভিস এক্সিকিউটিভ পদে এই নিয়োগ দেওয়া হবে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত
আবেদন করা যাবে ৩০ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।


যোগ্যতা: প্রার্থীদের ব্র্যান্ড প্রমোশনে দক্ষ হতে হবে। এ ছাড়া আবেদনকারীদের বাংলা ও ইংরেজি ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগে পারদর্শী এবং উপস্থাপনায় দক্ষ হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা তাঁদের জীবনবৃত্তান্ত পাঠাতে পারবেন career@mattra.com ইমেইল ঠিকানায়। আবেদন করা যাবে ৩০ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন:


প্রেস বিজ্ঞপ্তি:
 
আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন এনজেড টেক্স গ্রুপ (NZ tex group) ঢাকা অফিসের জন্য ফ্রন্ট-ডেস্ক অফিসার নেবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
*যোগ্যতা: আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে।
*বেতন: আলোচনাসাপেক্ষে।
* সিভি পাঠাতে হবে:  ehsan@nztexgroup.comএই ঠিকানায়।

* আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০১৬।
দেশসেবার সুযোগ দিয়ে গত ২৭ মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনী। বিজ্ঞপ্তি অনুযায়ী ২০১৭ ব্যাচের জন্য সৈনিক পদে পুরুষ ও মহিলা নিয়োগ দেওয়া হবে। ১৭ জুলাই থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত। তাই আবেদনের জন্য প্রার্থীদের হাতে থাকছে বেশ কয়েক মাস। যারা পদটিতে এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি, তাদের সুবিধার্থে বিস্তারিত তথ্য আবার প্রকাশিত করা হলো এনটিভি অনলাইনের ‘চাকরি চাই’ পাতায়।

১৭ জুলাই-২০১৬ থেকে ৩১ ডিসেম্বর-২০১৬ তারিখ পর্যন্ত


শিক্ষাগত যোগ্যতা: সাধারণ ট্রেডে (জিডি) নিয়োগ দেওয়া হবে পুরুষ ও মহিলা প্রার্থীদের। এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ১৫ নভেম্বর-২০১৬ তারিখে প্রার্থীদের বয়স ১৭ থেকে ২০ বছর হতে হবে।
কারিগরি ট্রেডে নিয়োগ দেওয়া হবে শুধু পুরুষ প্রার্থীদের। এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ড্রাইভার ট্রেডের জন্য যেকোনো বিষয় থেকে এসএসসি পাস গ্রহণযোগ্য হবে। এ ছাড়া চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কারিগরি ট্রেডে ১৫ নভেম্বর-২০১৬ তারিখে প্রার্থীদের বয়স ১৭ থেকে ২১ বছর এবং ড্রাইভার ট্রেডে ১৮ থেকে ২১ বছর হতে হবে।
শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
মহিলা প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে। এ ছাড়া আবেদনকারীদের সাঁতার জানতে হবে।
প্রার্থী নির্বাচন ও প্রশিক্ষণ: ইংরেজি, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের মেধা যাচাই করা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের ছয় মাস থেকে এক বছরের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া: ১৭ জুলাই-২০১৬ থেকে ৩১ ডিসেম্বর-২০১৬ তারিখ পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞাপনে উল্লেখিত নিয়মানুযায়ী এবং নির্ধারিত সেনানিবাসে সৈনিক ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।

আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘টেরিটোরি সেলস ইনচার্জ’ পদে সম্পূর্ণ অনভিজ্ঞদের নিয়োগ দেওয়া হবে। সঙ্গে থাকছে আকর্ষণীয় বেতন।

আবেদন করতে হবে ৩০ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।


শিক্ষাগত যোগ্যতা: জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন করা যাবে না। প্রার্থীদের কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হবে না।

অন্যান্য যোগ্যতা: ৩০ অক্টোবর, ২০১৬ তারিখে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব-৩২ বছর হতে হবে। প্রার্থীদের উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে।

বেতন: পদটিতে নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ২৫ হাজার টাকা। পাশাপাশি কোম্পানির নিয়ম অনুযায়ী থাকবে অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত, দুই কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি ও সব শিক্ষাসনদের সত্যায়িত কপিসহ আবেদন করতে পারবেন ‘মানবসম্পদ বিভাগ, আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড, ডিটি রোড, পাহাড়তলী, চট্টগ্রাম’ ঠিকানায়। আবেদন করতে হবে ৩০ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বহুজাতিক প্রতিষ্ঠান প্রাণ। ম্যানেজমেন্ট ট্রেইনি কো-অর্ডিনেটর পদে এই নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে আবেদন করা যাবে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই।
আবেদন করা যাবে ২৪ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।


যোগ্যতা: ইংরেজি, গণপ্রশাসন বা ব্যবস্থাপনা থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ ৩.০০ থাকতে হবে। পাশাপাশি ইংরেজিতে দক্ষতা ও মাইক্রোসফট অফিসসহ কম্পিউটারের বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকতে হবে। এসব দক্ষতা ছাড়াও আবেদনকারীদের চিঠি ও আবেদনপত্র লেখায় পারদর্শিতা থাকতে হবে। শুধু ২৩ থেকে ৩০ বছর বয়সের পুরুষ প্রার্থীরাই পদটিতে আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র ও বেতন: প্রার্থীদের ঢাকার প্রধান কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৪ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ স্নাতকে (সম্মান) ভর্তির আবেদনের সময় ২২ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া জানান, বিশ্ববিদ্যালয়ের সার্ভারে সাময়িক ত্রুটির কারণে এবং শিক্ষার্থীদের সুবিধার্থে ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ সময় বৃদ্ধি করা হয়েছে।
আগামী ২২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে বলে জানান তিনি।  
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrstu.edu.bd) নিয়মাবলী অনুসারে অনলাইনে আবেদন করা যাবে বলে জানান ওই কর্মকর্তা।
  • নিরাপত্তা ইন্সপেক্টর
পদটিতে ১২ জন নিয়োগ পাবেন। প্রার্থীদের মাধ্যমিক বা সমমান পাস এবং সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বা ওয়ারেন্ট অফিসার হতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট পদে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে বেতন দেওয়া হবে ১৩ হাজার ৫০০ টাকা।
  • নিরাপত্তা সুপারভাইজার
পদটিতে চাকরি পাবেন ২৩ জন। মাধ্যমিক পাস বা সমমান এবং সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত কর্পোরাল বা সার্জেন্টরা আবেদন করতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট পদে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে বেতন দেওয়া হবে ১১ হাজার ৫০০ টাকা।
  • নিরাপত্তা প্রহরী
নিরাপত্তা প্রহরী পদে ২৭১ জনকে নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি পাস এবং বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হলেই পদটিতে আবেদন করা যাবে। সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সৈনিক বা এক বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। পদটিতে বেতন দেওয়া হবে নয় হাজার ৭০০ টাকা।
  • ফায়ার ইন্সপেক্টর
পদটিতে নিয়োগ দেওয়া হবে নয়জন। মাধ্যমিক পাস এবং তিন বছর কাজের অভিজ্ঞতা থাকলে পদটিতে আবেদন করা যাবে। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও সশস্ত্র বাহিনীর প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। পদটিতে বেতন দেওয়া হবে ১৭ হাজার ৩০০ টাকা।
  • ফায়ার সুপারভাইজার
২২ জন নিয়োগ পাবেন পদটিতে। মাধ্যমিক পাস ও তিন বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে পদটিতে। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও সশস্ত্র বাহিনীর প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। পদটিতে নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১১ হাজার ৫০০ টাকা।
  • ফায়ারম্যান
ফায়ারম্যান পদে ১৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি পাস এবং এক বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও সশস্ত্র বাহিনীর প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। পদটিতে বেতন দেওয়া হবে নয় হাজার ৭০০ টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় আবেদন করতে পারবেন।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ১৮ অক্টোবর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন:

(২০১১-২০১২) সেশনের ২০১৫ সালের অনার্স ৪র্থ বর্ষের
ফর্ম ফিল আপের সময় প্রকাশিত হয়েছে

শুরু ১৬/১০/২০১৬ যা চলবে ৬/১১/২০১৬ পর্যন্ত।

ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি


আবেদনের শেষ তারিখঃ ১৭ই অক্টোবর