Recent Post
Loading...


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য মুক্তিযোদ্ধা কোটায় ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৬’-এর লিখিত পরীক্ষার ফল শনিবার প্রকাশ করা হয়েছে।
লিখিত পরীক্ষায় ৩৫,৪৬৩ জনের মধ্যে ৬,৫২৩ জন উত্তীর্ণ হয়েছে। মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের তালিকা ইতোমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে। এসব প্রার্থীর জেলাওয়ারী রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে।
এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (http://www.dpe.gov.bd) উত্তীর্ণ প্রার্থীদের জেলাওয়ারী রোল নম্বর পাওয়া যাবে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
উত্তীর্ণ প্রার্থীগণ অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ মুক্তিযোদ্ধা সনদ, মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক সনদ, প্রযোজ্য ক্ষেত্রে এতিম সংক্রান্ত সনদ, প্রতিবন্ধী সংক্রান্ত সনদ, পোষ্য সনদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সনদ, উপজাতি সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কমপক্ষে ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আগামী ২০ নভেম্বর ২০১৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে স্ব স্ব জেলায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা পূর্বক প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। মৌখিক পরীক্ষা বোর্ডে প্রদর্শনের জন্য জমাদানকৃত সনদপত্র, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে রাখতে হবে।
মৌখিক পরীক্ষা আগামী ১লা ডিসেম্বর ২০১৬ এর মধ্যে সম্পন্ন হবে। এ পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে উত্তীর্ণ প্রার্থীকে জানানো হবে।
৫১৯ পদে পল্লী উন্নয়ন প্রকল্পে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি
জব টাইপ : ফুলটাইম
জব ক্যাটাগরি : সরকারী
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর, ২০১৬
বিস্তারিত নিচের বিজ্ঞাপনে:

এসআই পদে বাংলাদেশ পুলিশের জরুরী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদন করতে পারবেন বাংলাদেশি স্থায়ী নারী-পুরুষ প্রার্থীরা।
শিক্ষাগত যোগ্যতা
অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স
সাধারণ ও অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে ১ নভেম্বর, ২০১৬ তারিখে বয়স হতে হবে ১৯ থেকে ২৭ বছর। প্রার্থীদের জন্মতারিখ  ২ নভেম্বর, ১৯৯৭ থেকে ২ নভেম্বর, ১৯৮৯-এর মধ্যে হতে হবে। শুধু মাধ্যমিক বা সমমানের সনদপত্রে উল্লেখিত জন্মতারিখ গ্রহণ করা হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
নারী প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে। এ ছাড়া   প্রার্থীদের  বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন নির্ধারণ করা হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত পুরুষ বা নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন না। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তানুযায়ী শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত প্রার্থীদের অবিবাহিত থাকতে হবে। পাশাপাশি মাইক্রোসফট অফিস, ইন্টারনেট ও ট্রাবলসুটিং-এর ওপর ন্যূনতম তিন সপ্তাহের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষার মুখোমুখি হতে হবে। সে ক্ষেত্রে পরীক্ষার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময় ও স্থানে উপস্থিত হতে হবে। প্রার্থীকে সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া চারিত্রিক সনদপত্র, স্থায়ী নাগরিকত্বের সনদপত্র, নিজের বা মা-বাবার জাতীয় পরিচয়পত্রসহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট আকৃতির ছবি সঙ্গে আনতে হবে।
শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরীক্ষার দিনই সংশ্লিষ্ট রেঞ্জের ডিআইজির কাছ থেকে তিন টাকা মূল্যের আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সদ্য তোলা চার কপি পাসপোর্ট আকৃতির সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র ও অন্যান্য সদনপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
বিস্তারিত জানতে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ১৭ নভেম্বর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন।

১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তির ১ম মেধা তালিকার বিষয় পরিবর্তন এবং ২য় মেধা তালিকা প্রকাশ

 

 


 

 

http://app7.nu.edu.bd/nu-web/applicantLogin?errorMessage=Invalid+Application+Roll+No.+or+Pin+Number.

২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন, ২য় মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ণ সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি 




জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব নিয়মিত ২০১৪-১৫ শিক্ষাবর্ষের যাদের মোবাইল এ এসএমএস যায়নি তাদের করণীয় হচ্ছে। তারা নিচের দেওয়া লিংক ক্লিক করে লগইন করুন আপনার ভর্তি রোল এবং পিন দিয়ে। লগইন এর পর View Application ক্লিক করুন। তারপর আপনার বিস্তারিত দেখতে পাবেন। যদি আপনার ফরম এন্ট্রি হয় তবে একদম উপরে সবুজ দাগের গাড় করে Received লেখা থাকবে। যাদের এন্ট্রি হয়নি তাদের লেখা থাকবে লাল রং এর Submitted। তারা তাড়াতাড়ি কলেজ যোগাযোগ করবেন। এখনই চেক করুন। এবং সবাইকে জানিয়ে দিন। লগইন এর লিংক :
http://app8.nu.edu.bd/nu-web/msapplicant/applicantLogin

 

 

NSTU এর C unit ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত

 বিসম্তারিত নিচে লিংকে :


http://nstu.edu.bd/admission/Result%20final%202016/C-Unit-without-quota.pdf

 

NSTU এর A unit ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত 


বিসম্তারিত নিচে লিংকে :

http://nstu.edu.bd/admission/Result%20final%202016/Result%20A%20Unit.pdf

 NSTU এর B unit ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত


বিসম্তারিত নিচে লিংকে :

http://nstu.edu.bd/admission/Result%20final%202016/Result%20Final%20B%20Unit.pdf

NSTU এর D unit ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত