Recent Post
Loading...
দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রিক ও ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিন ধরনের পদে বেশ কয়েকজনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে :
  • অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (কম্পিউটার আরঅ্যান্ডডি)
পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে ঢাকার গাজীপুরের এই পদে। সিএসই, ইইই এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বা এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে প্রার্থীদের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদন কররে পারবেন অনূর্ধ্ব-২৮ বছর বয়সী পুরুষ প্রার্থীরা। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন jobs_whil@waltonbd.com ই-মেইল ঠিকানায়। আবেদন করা যাবে ১৮ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।


  • সিস্টেম ইঞ্জিনিয়ার (আইটি)
ঢাকার গাজীপুরের এই পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। সিএসই বা ইইই বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে প্রার্থীদের চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদন কররে পারবেন অনূর্ধ্ব-২৬ বছর বয়সী প্রার্থীরা। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন jobs_whil@waltonbd.com ই-মেইল ঠিকানায়। আবেদন করা যাবে ২০ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।
  • এক্সিকিউটিভ-কাস্টমার সার্ভিস (শিপিং অ্যান্ড লজিস্টিক)
ঢাকার অভ্যন্তরে এই পদে নিয়োগ পাবেন দুজন। এমকম, এমবিএ বা এমবিএস পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে ব্যবসায় থেকে স্নাতক পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের বয়সসীমা অনূর্ধ্ব-৩২ বছর। শুধু পুরুষ প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন jobs@waltonbd.com ই-মেইল ঠিকানার মাধ্যমে। আবেদন করা যাবে ৫ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম
জুনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ-এয়ারপোর্ট সার্ভিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। পদটিতে ঢাকায় ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :

আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর, ২০১৬।


যোগ্যতা: এমবিএ, বিবিএ বা স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে প্রার্থীদের শূন্য থেকে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া কম্পিউটার, মাইক্রোসফট অফিস এবং ইংরেজি যোগাযোগে পারদর্শী হতে হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়স ২৪ থেকে ২৮ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা তাঁদের জীবনবৃত্তান্ত ও পাসপোর্ট আকৃতির ছবি পাঠাতে পারবেন ‘এইচআরডি, ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড, ৭৭ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা কূটনৈতিক এলাকা, ঢাকা-১২১২’ ঠিকানায়। এ ছাড়া আবেদনপত্র পাঠানো যাবে      career@us-banglaairlines.com ই-মেইল ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর, ২০১৬।

সূত্র : বিডিজবস ডটকম
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী দুই ধরনের পদে ৬৩ জনকে নিয়োগ দেওয়া হবে। দেখে নিন পদগুলো সম্পর্কে বিস্তারিত :
আবেদন করা যাবে ৩১ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।
  • সহকারী প্রকৌশলী (যান্ত্রিক বা বিদ্যুৎ)
পদটিতে নিয়োগ দেওয়া হবে ১৭ জন। যন্ত্রকৌশল বা তড়িৎ কৌশলে স্নাতক ডিগ্রি বা উল্লেখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অব দি ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্সের (এএমআইই) সেকশনে ‘এ’ ও ‘বি’ সেকশনে পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন না করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া প্রার্থীদের কম্পিউটারে অভিজ্ঞ হতে হবে। পদটিতে বেতন দেওয়া হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।



পরিকল্পনা মন্ত্রণালয়ের আবারো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
 
জব টাইপ : ফুলটাইম

জব ক্যাটাগরি : সরকারী

আবেদনের শেষ তারিখ: ০৭ নভেম্বর, ২০১৬

বিস্তারিত নিচের বিজ্ঞাপনে
অনলাইনে এমবিবিএস এর ফলাফল দেখার নিয়মঃ

অনলাইনে ফলাফল দেখতে ক্লিক করুন। পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে লগইন করে ফলাফল জানা যাবে।



২০১৬-১৭ শিক্ষাবর্ষের এমবিবিএস (মেডিকেল কলেজসমূহের) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ পাবে খুব শিগগিরই।
এ বছর এমবিবিএসের জন্য সরকারি কলেজে আসনসংখ্যা তিন হাজার ২১২। আর বেসরকারি কলেজে আসনসংখ্যা ছয় হাজার ২০৫। পরীক্ষার্থীর সংখ্যা ৯০ হাজার ৪২৬ জন। ঢাকাসহ সারা দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজ কেন্দ্রের ৩৭টি স্থানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা বোর্ডের TC ফরমের কপি



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল ৯ অক্টোবর ২০১৬ তারিখ সন্ধ্যা ৬:০০ টায় প্রকাশ হবে।


৮ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে অবহিত করা হয়। প্রকাশ হওয়া মাত্র ফলাফল দেখতে পারবেন এই লিংক এ www.nu.edu.bd/results

 ☞ পোস্টটি শেয়ার করে ফলাফল প্রত্যাশীদের খবরটা জানিয়ে দিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘গ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছে ৫ দশমিক ৫২ শতাংশ।

বৃহস্পতিবার রাতে উপার্চায আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এ বছর আবেদনকারীর সংখ্যা ছিল ৪২ হাজার ১২৪ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪০ হাজার ২৩৪ জন। অনুপস্থিত ছিলেন এক হাজার ৮৯০ জন। পাসের সংখ্যা দুই হাজার ২২১ জন।

পরীক্ষায় উত্তীর্ণরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের বছর ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.pif.du. ac.bd ওয়েবসাইটে লগ ইন করে পরীক্ষার ফল জানতে পারবে।

এ ছাড়া আবেদনকারীরা যেকোনো মোবাইল অপারেটর থেকে DU<>GA<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স ১ম বর্ষ ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নিয়মিত ও ২০১৪-১৫ ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে।
পরীক্ষা শুরুর ও শেষের তারিখঃ ৩১/১০/২০১৬ থেকে ১০/১২/২০১৬ পর্যন্ত।
পরীক্ষা আরম্ভের সময়ঃ দুপুর ১টা ।