Recent Post
Loading...
মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত)  ২০১৪-২০১৫ সেশন এ ভর্তি  বিজ্ঞপ্তি
প্রাথমিকভাবে আবেদন করা যাবে ১৬ই অক্টোবর ২০১৬ বিকাল ৪টা থেকে ৩০শে অক্টোবর ২০১৬ রাত ১২টা পর্যন্ত
আবেদন ফি: ৩০০টাকা
Application link: http://app1.nu.edu.bd/

 ওয়েবপেইজ এ যাওয়ার পর Master's tab select করে Apply now(Master's preli.) select করে ঠিক মতো data input করতে হবে.
 share the post with your friends............


 প্রার্থীদের জন্য সুযোগ নিয়ে এলো ব্যাংক এশিয়া। অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার পদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়োগ দেবে ব্যাংকটি। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা
ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, পদার্থবিদ্যা, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ইংরেজি, ইঞ্জিনিয়ারিং ও আইটি থেকে পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।তবে শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন করা যাবে না।  আবেদনকারীদের বয়স ১৫ অক্টোবর-২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। এ ছাড়া কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
বেতন ও কর্মস্থল
প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও ভাতা দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া
জীবনবৃত্তান্ত ও এক কপি ছবিসহ পদটিতে আবেদন করা যাবে ব্যাংক এশিয়ার ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ  ১৫ অক্টোবর-২০১৬।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ৪টি পদে ৪৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাথমিক শিক্ষা অধিদফতর
পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার
পদসংখ্যা: ১৬ জন
শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরি সায়েন্স স্নাতক/ডিপ্লোমাসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম: উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক
পদসংখ্যা: ১১৫ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান
অভিজ্ঞতা: ০২ বছর
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৮৪ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ১৬৪ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
বয়স: ০১ অক্টোবর ২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহীরা dpe.teletalk.com.bd অথবা www.dpe.gov.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
আবেদন শুরু: ১০ অক্টোবর ২০১৬
আবেদন শেষ: ৩০ অক্টোবর ২০১৬
সূত্র: সমকাল, ০৪ অক্টোবর ২০১৬



সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য (মুক্তিযোদ্ধা কোটায়) ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৬’ এর লিখিত পরীক্ষা ২৯ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে।
ওইদিন দুপুর ৩টা থেকে ৪টা ২০মিনিট  পর্যন্ত ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
সোমবার (১০ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বিয়ষটি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, আগামী ২১ অক্টোবর থেকে প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে। আর ২২ অক্টোবর থেকে প্রার্থীরা স্ব-স্ব প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
 
এবার পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্র ছাড়া কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানেটি ব্যাগ, পার্স, ইলেক্ট্রনিক্স ঘড়ি বা যে কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস ইত্যাদি সঙ্গে রাখতে দেওয়া যাবে না।
 
http://dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।
আর ওএমআর শিট পূরণের নির্দেশাবলী ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য অধিদফতরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) থেকে পাওয়া যাবে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সিনিয়র লিড ইঞ্জিনিয়ার—ডিজিটাল সার্ভিস’ পদে নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :

যোগ্যতা

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি পাস করেছেন এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের অ্যানড্রয়েড অ্যাপ বা প্ল্যাটফর্মে চার বছরের অভিজ্ঞতাসহ সফটওয়্যার প্রোগ্রামিংয়ে মোট ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া আইটি-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকতে হবে। আবেদনকারীদের অবশ্যই স্বতঃপ্রণোদিত, বিশ্লেষণধর্মী ও সৃজনশীল হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা গ্রামীণফোনের ওয়েবসাইটের (bit.ly/2eeAmbl) মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ১৯ অক্টোবর-২০১৬।
বিস্তারিত জানতে গ্রামীণফোন প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি



আট ধরনের পদে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি!!! মোট ৫৮ জনকে পদগুলোতে নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে :

হিসাবরক্ষক পদে সাতজন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে চারজন, উচ্চমান সহকারী পদে চারজন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে দুজন, গাড়িচালক পদে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২৮ জন, ডাটা এন্ট্রি অফিসার পদে দুজন, অফিস সহায়ক পদে ১০ জন।
পদগুলোতে মর্যাদা অনুযায়ী আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণি থেকে স্নাতক পাস প্রার্থীরা। পদগুলোতে বেতন দেওয়া হবে আট হাজার ২৫৫ থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।
পদগুলোতে আবেদন করতে পারবেন ১৮ থেকে ৩০ বছর বয়সী প্রার্থীরা। তবে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের জন্য বয়সসীমা ৩২ বছর।
আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় আবেদন করতে পারবেন। আবেদনপত্র গ্রহণ করা হবে ১০ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ৬ অক্টোবর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

নোভারটিসের টঙ্গী প্ল্যান্টে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির এনটিও বিভাগে টেকনিক্যাল স্টোরকিপার পদে এ নিয়োগ দেওয়া হবে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা


ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে আবেদনকারীদের ন্যূনতম দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ইংরেজি ও বাংলা যোগাযোগে দক্ষতা থাকতে হবে প্রার্থীদের।
আবেদন প্রক্রিয়া
 
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সুযোগ থাকবে ২২ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :



পার্টটাইম চাকরির সুযোগ দিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ। সেলস এক্সিকিউটিভ (আউটলেট) পদে এ নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

উচ্চমাধ্যমিক পাসেই আবেদন করা যাবে পদটিতে। শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। পদটিতে আবেদন করতে পারবেন ১৮ থেকে ২৮ বছর বয়সী প্রার্থীরা।

কর্মক্ষেত্র ও বেতন

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে রাজধানী ঢাকায়। পদটিতে বেতন দেওয়া হবে পাঁচ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ONLINE APPLY মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর, ২০১৬।

সূত্র : NTV
বাংলাদেশে ‘ওয়াইল্ড টিম’ নামটা বেশ পরিচিত হয়ে উঠেছে। বর্তমানে সুন্দরবনের বাঘ ও এদের বাসস্থান রক্ষার জন্য প্রতিষ্ঠানটি কাজ করছে। এ লক্ষ্যে ‘ইউএস এইডস বেঙ্গল টাইগার কনজারভেশন অ্যাক্টিভিটি’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে তারা।
সম্প্রতি প্রতিষ্ঠানটি ছয় মাসের ইন্টার্নশিপের সুযোগ দিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ‘ইন্টার্ন-কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ’ পদে ঢাকার অভ্যন্তরে নিয়োগ দেবে তারা। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :

যোগ্যতা
 
মার্কেটিং, জার্নালিজম, কমিউনিকেশন ও এনভায়রনমেন্ট স্টাডিজ বিষয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা।
আবেদন প্রক্রিয়া
 
প্রার্থীরা তাঁদের জীবনবৃত্তান্ত এবং পদটিতে চাকরি করতে তাঁদের আগ্রহ ও যোগ্যতা উল্লেখ করে অনূর্ধ্ব ৫০০ শব্দের একটি কভার লেটার পাঠাতে পারবেন hr@wild-team.org  ই-মেইল ঠিকানায়। আবেদন করা যাবে ২২ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :