Recent Post
Loading...

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ স্নাতকে (সম্মান) ভর্তির আবেদনের সময় ২২ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া জানান, বিশ্ববিদ্যালয়ের সার্ভারে সাময়িক ত্রুটির কারণে এবং শিক্ষার্থীদের সুবিধার্থে ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ সময় বৃদ্ধি করা হয়েছে।
আগামী ২২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে বলে জানান তিনি।  
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrstu.edu.bd) নিয়মাবলী অনুসারে অনলাইনে আবেদন করা যাবে বলে জানান ওই কর্মকর্তা।
  • নিরাপত্তা ইন্সপেক্টর
পদটিতে ১২ জন নিয়োগ পাবেন। প্রার্থীদের মাধ্যমিক বা সমমান পাস এবং সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বা ওয়ারেন্ট অফিসার হতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট পদে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে বেতন দেওয়া হবে ১৩ হাজার ৫০০ টাকা।
  • নিরাপত্তা সুপারভাইজার
পদটিতে চাকরি পাবেন ২৩ জন। মাধ্যমিক পাস বা সমমান এবং সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত কর্পোরাল বা সার্জেন্টরা আবেদন করতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট পদে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে বেতন দেওয়া হবে ১১ হাজার ৫০০ টাকা।
  • নিরাপত্তা প্রহরী
নিরাপত্তা প্রহরী পদে ২৭১ জনকে নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি পাস এবং বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হলেই পদটিতে আবেদন করা যাবে। সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সৈনিক বা এক বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। পদটিতে বেতন দেওয়া হবে নয় হাজার ৭০০ টাকা।
  • ফায়ার ইন্সপেক্টর
পদটিতে নিয়োগ দেওয়া হবে নয়জন। মাধ্যমিক পাস এবং তিন বছর কাজের অভিজ্ঞতা থাকলে পদটিতে আবেদন করা যাবে। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও সশস্ত্র বাহিনীর প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। পদটিতে বেতন দেওয়া হবে ১৭ হাজার ৩০০ টাকা।
  • ফায়ার সুপারভাইজার
২২ জন নিয়োগ পাবেন পদটিতে। মাধ্যমিক পাস ও তিন বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে পদটিতে। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও সশস্ত্র বাহিনীর প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। পদটিতে নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১১ হাজার ৫০০ টাকা।
  • ফায়ারম্যান
ফায়ারম্যান পদে ১৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি পাস এবং এক বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও সশস্ত্র বাহিনীর প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। পদটিতে বেতন দেওয়া হবে নয় হাজার ৭০০ টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় আবেদন করতে পারবেন।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ১৮ অক্টোবর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন:

(২০১১-২০১২) সেশনের ২০১৫ সালের অনার্স ৪র্থ বর্ষের
ফর্ম ফিল আপের সময় প্রকাশিত হয়েছে

শুরু ১৬/১০/২০১৬ যা চলবে ৬/১১/২০১৬ পর্যন্ত।

ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি


আবেদনের শেষ তারিখঃ ১৭ই অক্টোবর



মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত)  ২০১৪-২০১৫ সেশন এ ভর্তি  বিজ্ঞপ্তি
প্রাথমিকভাবে আবেদন করা যাবে ১৬ই অক্টোবর ২০১৬ বিকাল ৪টা থেকে ৩০শে অক্টোবর ২০১৬ রাত ১২টা পর্যন্ত
আবেদন ফি: ৩০০টাকা
Application link: http://app1.nu.edu.bd/

 ওয়েবপেইজ এ যাওয়ার পর Master's tab select করে Apply now(Master's preli.) select করে ঠিক মতো data input করতে হবে.
 share the post with your friends............


 প্রার্থীদের জন্য সুযোগ নিয়ে এলো ব্যাংক এশিয়া। অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার পদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়োগ দেবে ব্যাংকটি। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা
ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, পদার্থবিদ্যা, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ইংরেজি, ইঞ্জিনিয়ারিং ও আইটি থেকে পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।তবে শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন করা যাবে না।  আবেদনকারীদের বয়স ১৫ অক্টোবর-২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। এ ছাড়া কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
বেতন ও কর্মস্থল
প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও ভাতা দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া
জীবনবৃত্তান্ত ও এক কপি ছবিসহ পদটিতে আবেদন করা যাবে ব্যাংক এশিয়ার ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ  ১৫ অক্টোবর-২০১৬।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ৪টি পদে ৪৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাথমিক শিক্ষা অধিদফতর
পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার
পদসংখ্যা: ১৬ জন
শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরি সায়েন্স স্নাতক/ডিপ্লোমাসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম: উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক
পদসংখ্যা: ১১৫ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান
অভিজ্ঞতা: ০২ বছর
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৮৪ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ১৬৪ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
বয়স: ০১ অক্টোবর ২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহীরা dpe.teletalk.com.bd অথবা www.dpe.gov.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
আবেদন শুরু: ১০ অক্টোবর ২০১৬
আবেদন শেষ: ৩০ অক্টোবর ২০১৬
সূত্র: সমকাল, ০৪ অক্টোবর ২০১৬



সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য (মুক্তিযোদ্ধা কোটায়) ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৬’ এর লিখিত পরীক্ষা ২৯ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে।
ওইদিন দুপুর ৩টা থেকে ৪টা ২০মিনিট  পর্যন্ত ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
সোমবার (১০ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বিয়ষটি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, আগামী ২১ অক্টোবর থেকে প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে। আর ২২ অক্টোবর থেকে প্রার্থীরা স্ব-স্ব প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
 
এবার পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্র ছাড়া কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানেটি ব্যাগ, পার্স, ইলেক্ট্রনিক্স ঘড়ি বা যে কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস ইত্যাদি সঙ্গে রাখতে দেওয়া যাবে না।
 
http://dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।
আর ওএমআর শিট পূরণের নির্দেশাবলী ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য অধিদফতরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) থেকে পাওয়া যাবে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সিনিয়র লিড ইঞ্জিনিয়ার—ডিজিটাল সার্ভিস’ পদে নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :

যোগ্যতা

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি পাস করেছেন এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের অ্যানড্রয়েড অ্যাপ বা প্ল্যাটফর্মে চার বছরের অভিজ্ঞতাসহ সফটওয়্যার প্রোগ্রামিংয়ে মোট ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া আইটি-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকতে হবে। আবেদনকারীদের অবশ্যই স্বতঃপ্রণোদিত, বিশ্লেষণধর্মী ও সৃজনশীল হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা গ্রামীণফোনের ওয়েবসাইটের (bit.ly/2eeAmbl) মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ১৯ অক্টোবর-২০১৬।
বিস্তারিত জানতে গ্রামীণফোন প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি