Recent Post
Loading...
অনভিজ্ঞ প্রার্থীদের জন্য সুযোগ নিয়ে এলো ব্যাংক এশিয়া। অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার পদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়োগ দেবে ব্যাংকটি। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :
আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর-২০১৬।


যোগ্যতা: ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, পদার্থবিদ্যা, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ইংরেজি, ইঞ্জিনিয়ারিং ও আইটি থেকে পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।তবে শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন করা যাবে না। আবেদনকারীদের বয়স ১৫ অক্টোবর-২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। এ ছাড়া কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

বেতন ও কর্মস্থল: প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও ভাতা দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।

আবেদন প্রক্রিয়া: জীবনবৃত্তান্ত ও এক কপি ছবিসহ পদটিতে আবেদন করা যাবে ব্যাংক এশিয়ার ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর-২০১৬।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী ২০১৭ ডিইও ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞাপন অনুযায়ী সশস্ত্র এ বাহিনীর বিভিন্ন শাখায় নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তির পর সরাসরি অ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট বা অ্যাক্টিং ইনস্ট্রাক্টর সাব-লেফটেন্যান্ট পদে কাজ করতে পারবেন প্রার্থীরা। এ ব্যাচে ভর্তির জন্য আগ্রহী হলে ২৫ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। সে হিসেবে আবেদনের সুযোগ থাকছে আর মাত্র সাত দিন। তাই এখনো আবেদন না করে থাকলে দেখে নিতে পারেন বিস্তারিত :

আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর-২০১৬ তারিখ পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা: মোট পাঁচ ধরনের শাখায় কমিশনড অফিসার নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী ভলান্টিয়ার রিজার্ভ কমিশন এক্সিকিউটিভ শাখা (পুরুষ), ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা (পুরুষ ও মহিলা), শিক্ষা শাখা বিবিএ/এমবিএ (পুরুষ ও মহিলা), শিক্ষা শাখা (পুরুষ ও মহিলা) ও শিক্ষা শাখা মেডিকেল (পুরুষ)। বিজ্ঞাপনে উল্লেখিত বিষয়গুলো থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এসব শাখায়।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের বয়স আগামী ১ জানুয়ারি-২০১৭ তারিখে অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। নৌবাহিনী ভলান্টিয়ার রিজার্ভ কমিশন এক্সিকিউটিভ শাখা ও শিক্ষা শাখা মেডিকেল শাখায় শুধু অবিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা, শিক্ষা শাখা বিবিএ/ এমবিএ ও শিক্ষা শাখায় বিবাহিত ও অবিবাহিতরা আবেদন করতে পারবেন। তবে ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখায় পুরুষদের অবিবাহিত হতে হবে।

বেতন ও ভাতা: নিয়োগপ্রাপ্তরা সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা পাবেন। এ ছাড়া থাকবে বিদেশে প্রশিক্ষণ, জাতিসংঘ মিশনসহ অন্যান্য সুবিধা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লিখিত পদ্ধতিতে ৭০০ টাকা আবেদন ফি জমাদানপূর্বক বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট (www.joinnavy.mil.bd বা www.navy.mil.bd) ঠিকানায় আবেদন করতে পারবেন।

আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর-২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে নৌবাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডেপুটি প্রোগ্রাম অফিসার পদে এ নিয়োগ দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ ১ অক্টোবর, ২০১৬।


যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে গ্রাম উন্নয়ন ও কৃষি-সংশ্লিষ্ট বিষয় থেকে পাস প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। সঙ্গে গ্রাম উন্নয়ন ও কৃষি-সংশ্লিষ্ট কাজে বা এ-সংক্রান্ত প্রতিষ্ঠানে ন্যূনতম দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের কম্পিউটারে দক্ষ ইংরেজিতে পারদর্শী হতে হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়স ২৫ থেকে ৩৫ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১ অক্টোবর, ২০১৬।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :


‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, ক্যাশ এরিয়া’ পদে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। দেখে নিন পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :

আবেদন করা যাবে ২৪ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

যোগ্যতা: বিবিএ, অর্থনীতি বা ব্যবসায় শিক্ষা থেকে স্নাতক অথবা এমবিএম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। তবে প্রার্থীদের ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে।

কর্মস্থল ও বেতন: প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বেতন পাবেন ১৮ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন করা যাবে ২৪ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম
বিমানসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিঙ্গাপুর এয়ারলাইন্স রিজার্ভেশন ও টিকেটিং এজেন্ট পদে জনবল নিয়োগ দিচ্ছে। পূর্ব কাজের অভিজ্ঞতা ছাড়াই এই পদে আবেদন করা যাবে।

আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।


যোগ্যতা : স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ব্যবসায়, অর্থনীতি ও হিসাববিজ্ঞান থেকে পাস প্রার্থীরা প্রাধান্য পাবেন। পদটিতে আবেদনের জন্য কোনো পূর্ব কাজের অভিজ্ঞতা লাগবে না। এ ছাড়া সদ্য পাস করেছেন এমন প্রার্থীও আবেদন করতে পারবেন পদটিতে। পাশাপাশি আবেদনকারীদের ইংরেজিতে পারদর্শিতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

কর্মস্থল ও বেতন: প্রার্থীদের আকর্ষণীয় বেতনসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকার গুলশান-২ এলাকায়।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আইটি-সংক্রান্ত পদে বেসামরিক ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান পদে অস্থায়ী এবং ডেপুটেশনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দক্ষ ও অভিজ্ঞ বেসামরিক পুরুষ প্রার্থীদের মধ্য থেকে এ নিয়োগ দেওয়া হবে। চার বছর মেয়াদকালের এ চাকরির কর্মস্থল হবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে।

আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।


বিজ্ঞাপন অনুযায়ী বেশকিছু পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে প্রোগ্রামার পদে দুজন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার পদে একজন, ইউজার ইনটারফেস ডেভেলপার পদে দুজন, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার পদে চারজন, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদে একজন, গ্রাফিক ডিজাইনার পদে দুজন, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিউরেন্স পদে একজন, মাইক্রোসফট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে দুজন, এন্টারপ্রাইজ সিস্টেম আর্কিটেক্ট পদে দুজন, আইটি সিকিউরিটি অ্যানালিস্ট পদে একজন, টেকনিক্যাল রাইটার পদে দুজন, আইটি অ্যাপলিকেশন সাপোর্ট স্পেশালিস্ট পদে দুজন, আইটি সার্ভিস ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পদে একজন, সান সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে দুজন, আইবিএম টাইভলি বা ম্যাক্সিমো অ্যাসেট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পদে তিনজন, আইটি সিকিউরিটি অ্যানালিস্ট পদে একজন, টেকনিক্যাল সিকিউরিটি অ্যানালিস্ট পদে একজন এবং ডাটা সেন্টার অপারেটর পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে।
প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতকসহ দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া আবেদনের জন্য বয়স ২৪ থেকে ৪০ বছর এবং উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট সাত ইঞ্চি হতে হবে।
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজ ও ৫০০ টাকা ফি-সহ আবেদন করতে পারবেন বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায়। আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে ইনডিপেনডেন্ট পত্রিকায় ২০ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :


আবুল খায়ের গ্রুপের কনজুমার গুডস বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞাপন অনুযায়ী ঢাকার অভ্যন্তরে অফিসার বা সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে।

আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।


যোগ্যতা: পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে মার্কেটিং বা ব্যবসায় সংক্রান্ত বিষয় থেকে পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি প্রার্থীদের ব্র্যান্ড ম্যানেজমেন্টে চার থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত, রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে পারবেন ‘মানবসম্পদ বিভাগ, আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড, ডিটি রোড, পাহাড়তলী, চট্টগ্রাম’ ঠিকানায়। এ ছাড়া ইমেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠানো যাবে opportunity@abulkhairgroup.com ঠিকানায়। 

আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত

প্রার্থীরা প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করতে পারবেন ০১৭১৩-১০৫৮৫৮ নম্বরে।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।

প্রোডাক্ট মার্কেটিং অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স। পদটিতে মোট ছয়টি স্তরে নিয়োগ দেওয়া হবে। প্রথম স্তরে আবেদন করা যাবে অভিজ্ঞতা ছাড়াই।

আবেদন করা যাবে ১৫ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত


যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বয়স অনূর্ধ্ব-৩৫ বছর হতে হবে। পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল ও বেতন: নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল বাংলাদেশের যেকোনো জেলায় হতে পারে। পদটিতে বিভিন্ন সুযোগ-সুবিধাসহ সর্বোচ্চ বেতন দেওয়া হবে ২০ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে পারবেন career@lankabangla.com ই-মেইল ঠিকানায়। এ ছাড়া ‘হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, সফুরা টাওয়ার, লেভেল-১১, কামাল আতাতুর্ক সরণি, বনানী, ঢাকা-১২১৩’ ঠিকানায় সরাসরি আবেদনপত্র পাঠানো যাবে।  

আবেদন করা যাবে ১৫ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :


শোরুমে ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল। দেশের বিভিন্ন স্থানে ১০ জনকে এ পদে নিয়োগ দেওয়া হবে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :

আবেদন করা যাবে ২২ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।


যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের যোগাযোগ ও মাইক্রোসফট অফিসে দক্ষ হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২২ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম
বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে সাব ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত-
আবেদন করা যাবে ২০ অক্টোবর ২০১৬ তারিখ পর্যন্ত

  • সাব ইন্সপেক্টর :
পদটিতে নিয়োগ দেওয়া হবে চার জন।ব্যাচলর ডিগ্রি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদটিতে বেতন দেওয়া হবে দশ হাজার ২০০ টাকা থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।
  • অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর :
পদটিতে নিয়োগ পাবেন চার জন। এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।তবে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদটিতে বেতন দেওয়া হবে ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
উভয় পদে শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। তবে উপজাতী কোটায় পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট তিনইঞ্চি হতে পারবে। এছাড়া প্রার্থীদের জন্য নির্ধারিত ওজন ৫০ কেজি।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত উপায়ে ১০০ টাকা ফি-সহ আবেদন করতে পারবেন।আবেদন করা যাবে ২০ অক্টোবর ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বাংলাদেশ রেলওয়ে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন-