Recent Post
Loading...
চাকরিক্ষেত্রে অনভিজ্ঞদের জন্য ৪২ পদে চাকরির সুযোগ দিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ। তিন ধরনের পদে এ নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে :
  • ব্র্যান্ড প্রমোটর
২০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে শুধু নারীদের। প্রার্থীদের ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস এবং বয়স ২০ থেকে ২৮ বছর হতে হবে। এ ছাড়া প্রার্থীদের উপস্থাপনায় ও যোগাযোগে দক্ষ হতে হবে। ঢাকার অভ্যন্তরে এ পদে আবেদন করা যাবে বিডিজবস ডটকমের মাধ্যমে। আবেদনের সুযোগ থাকবে ২০ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।


  • ম্যানেজমেন্ট ট্রেইনি—কিউসি বা মাইক্রোবায়োলজি
১৩ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে। রসায়ন, ফলিত রসায়ন, বায়োরসায়ন এবং মাইক্রোবায়োলজিতে এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফল প্রকাশিত হয়নি, কিন্তু পরীক্ষা দিয়েছেন এমন প্রার্থীও আবেদন করতে পারবেন। তবে শিক্ষাক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন করা যাবে না। আবেদনের জন্য নির্ধারিত বয়স ২২ থেকে ৩২ বছর। পদটিতে নিয়োগ দেওয়া হবে গাজীপুর, হবিগঞ্জ, নরসিংদী ও নাটোর জেলায়। আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন ৩ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
  • ট্রেইনি ইঞ্জিনিয়ার
পদটিতে নিয়োগ দেওয়া হবে নয়জন। ইইই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও আইপি থেকে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফল প্রকাশিত হয়নি, কিন্তু পরীক্ষা দিয়েছেন এমন প্রার্থীও আবেদন করতে পারবেন। প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএ ৪.৫০ থাকতে হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়স ২২ থেকে ৩০ বছর। পদটিতে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন ৩ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম
ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশন ৮৭৫ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পাঁচ ধরনের পদে এ নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে-
আবেদন করা যাবে ১৩ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

  • এরিয়া সুপারভাইজার
২৫ জনকে এই পদে নিয়োগ দেওয়া হবে। স্নাতকোত্তর পাস ও তিন বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য নির্ধারিত বয়স ৪০ বছর। স্থায়ী করণের পর পদটিতে বেতন দেওয়া হবে ৩০ হাজার ৫৮০ টাকা।
  • ব্রাঞ্চ ম্যানেজার
পদটিতে নিয়োগ পাবেন ১০০ জন। স্নাতকোত্তর পাস এবং দুই বছর অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যাবে পদটিতে। আবেদনের জন্য নির্ধারিত বয়স ৩৭ বছর। স্থায়ী করণের পর পদটিতে বেতন দেওয়া হবে ২০ হাজার ২৮৪ টাকা।
  • ব্রাঞ্চ অ্যাকাউনট্যান্ট
এই পদে চাকরির সুযোগ পাবেন ১৫০ জন। স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাথে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করতে পারবেন সর্বোচ্চ ৩৭ বছর বয়সী প্রার্থীরা। স্থায়ী করণের পর পদটিতে বেতন দেওয়া হবে ১৪ হাজার ৩৮০ টাকা।
  • ক্রেডিট অফিসার, গ্রেড-১
৫০০ জনকে এই পদে নিয়োগ দেওয়া হবে। স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য নির্ধারিত বয়স ৩৫ বছর। স্থায়ী করণের পর পদটিতে বেতন দেওয়া হবে ১৩ হাজার ৪০ টাকা।
  • ক্রেডিট অফিসার, গ্রেড-২
১০০ জনকে এই পদে নিয়োগ দেওয়া হবে। উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য নির্ধারিত বয়স ৩৫ বছর। স্থায়ী করণের পর পদটিতে বেতন দেওয়া হবে ১১ হাজার ৭৫ টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৩ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ২৮ অক্টোবর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন-

কারক ও বিভক্তি মনে রাখার কৌশল
-
▶ কারক ৬ প্রকার:
১. কর্তৃকারক
২. কর্মকারক
৩. করণকারক
৪. সম্প্রদান কারক
৫. অপাদান কারক
৬. অধিকরণ কারক
....................................
১। কর্তৃকারক: যে কাজ করে সেই কর্তা বা কর্তকারক।
যেমন: আমি ভাত খাই।
বালকেরা মাঠে ফুটবল খেলছে। এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘কে’ বা ‘কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তা বা কর্তৃকারক।
কে ভাত খায়?
উত্তর হচ্ছে আমি।
কারা ফুটবল খেলছে?
উত্তর হচ্ছে-বালকেরা।
তাহলে আমি এবং বালকেরা হচ্ছে কর্তৃকারক।
.
২। কর্মকারক: কর্তা যাকে অবলম্বন করে কার্য সম্পাদন করে সেটাই কর্ম বা কর্মকারক।
যেমন: আমি ভাত খাই।
হাবিব সোহলকে মেরেছে।
এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘ কি’ বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া সেটিই কর্ম বা কর্মকারক।
আমি কি খাই?
উত্তর হচ্ছে-ভাত।
হাবিব কাকে মেরেছে?
উত্তর হচ্ছে-সোহেলকে।
.
৩। করণ কারক: ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপকরণ বুঝায়।
যেমন: নীরা কলম দিয়ে লেখে।
সাধনায় সিদ্ধি লাভ হয়। এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘ কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিই করণ কারক।
নীরা কীসের দ্বারা লেখে?
উত্তর হচ্ছে-কলম ।
কী উপায়ে বা কোন উপায়ে কীর্তিমান হওয়া যায়?
উত্তর হচ্ছে-সাধনায়।
.
৪। সম্প্রদান কারক: স্বত্ব ত্যাগ করে দান বা অর্চনা বুঝালে সম্প্রদান কারক হয়। স্বত্ব ত্যাগ না করলে কর্মকারক।
যেমন: ভিক্ষারীকে ভিক্ষা দাও।
গুরুজনে কর নতি। মনে রাখার উপায় হচ্ছে-কর্মকারকের মত কাকে দিয়ে প্রশ্ন করলে রে উত্তর পাওয়া যায়।
তবে এখানে স্বত্ব থাকবেনা। যেমন মানুষ ভিক্ষারীকে দান করে কোন স্বত্ব ছাড়াই যাকে বলে নি:শর্ত ভাবে। আবার গুরুজনকে মানুষ সম্মান করে কোন স্বার্থ ছাড়াই।
.
৫। অপাদান কারক: হতে, থেকে বুঝালে অপাদান কারক হবে।
যেমন: গাছ থেকে পাতা পড়ে।
পাপে বিরত হও।
এখাছে কোথা থেকে পাতা পড়ে?
উত্তর হচ্ছে-গাছ ।
কি হতে বিরত হও?
উত্তর হচ্ছে – পাপ ।
.
৬। অধিকরণ কারক: ক্রিয়ার সম্পাদনের সময় বা স্থানকে অধিকরণ কারক বলে।
যেমন: আমরা রোজ স্কুলে যাই।
প্রভাতে সূর্য ওঠে।
মনে রাখার উপায় হচ্ছে-
কোথায় এবং কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়।
আমরা রোজ কোথায় যাই?
উত্তর হচ্ছে-স্কুলে। আর স্কুল একটি স্থান।
কখন সূর্য ওঠে?
উত্তর হচ্ছে-প্রভাতে। আর প্রভাত একটি কাল বা সময়।
.
বিভক্তি মনে রাখার উপায়:
..
বাংলায় বিভক্তি সাত প্রকার।
➡প্রথমা বিভক্তি: অ এবং ০ ।
➡দ্বিতীয়া বিভক্তি: কে এবং রে ।
➡তৃতীয়া বিভক্তি: দ্বারা, দিয়া এবং কর্তৃক ।
➡চতুথী বিভক্তি: দ্বিতীয়া বিভক্তির মত তবে নিমিত্ত বা জন্য বুঝাবে।
➡পঞ্চমী বিভক্তি: হতে, থেকে এবং চেয়ে ।
➡ষষ্ঠী বিভক্তি: র এবং এর ।
➡সপ্তমী বিভক্তি: এ, য় ,তে থাকে।
‘ইসলামিক মাইক্রোফাইন্যান্স সোশ্যাল অফিসার’ পদে জনবল নিয়োগ দিচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :
আবেদনেরে শেষ তারিখ: ৫ নভেম্বর, ২০১৬।


যোগ্যতা: স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের মাইক্রোফাইন্যান্স, এনজিও বা ব্যাংকে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে পারবে।
বেতন: নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৮ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় আবেদন করতে পারবেন ৫ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :


Dhaka Unuversity  MBA (Evening) Program Admission circular Spring 2016

 

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের বিশেষ এবং ১ম বর্ষের পরীক্ষা ৩.৩০ ঘন্টা এর পরিবর্তে ৪.০০ ঘন্টা হবে


শিরোনাম : নোয়াখালীর ভয়াবহ যানজট সমস্যা
সরেজমিনে তদন্তের স্থান : নোয়াখালীর প্রানকেন্দ্র মাইজদী শহরের “ মাইজদী বাজার থেকে সোনাপুর পর্যন্ত। সরাসরি পর্যবেক্ষন ও সক্রিয় অংশগ্রহন।
সময়কাল : ২৭ই অক্টোবর, সকাল ৯.০০-১২.৩০ পর্যন্ত।
“প্রানের শহর নোয়াখালীর যানজট সমস্যা”

যানজটের কারণে নোয়াখালীর মাইজদী শহরের স্বাভাবিক যাতায়ত অসম্ভব হয়ে পড়েছে। যানজট শুধু আমাদের মূল্যবান সময়ই কে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির বাংলাদেশ অফিসে। তাদের প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী ঢাকার অভ্যন্তরে ‘প্রোগ্রাম অফিসার—প্রাইভেট সেক্টর, রাইস ফর্টিফিকেশন’ পদে নিয়োগ দেওয়া হবে। পদটির মেয়াদ ছয় মাস।
আবেদনের শেষ তারিখ: ১৮ সেপ্টেম্বর-২০১৬।
যোগ্যতা: পরিসংখ্যান, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন অথবা ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া গার্মেন্টস সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের ইংরেজি ও বাংলা যোগাযোগে দক্ষতা থাকতে হবে।
বেতন: নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বেতন পাবেন সর্বসাকল্যে এক লাখ ২৯ হাজার ২১ টাকা।
আবেদন প্রক্রিয়া: নিজেকে যোগ্য মনে করলেই পদটিতে আবেদন করা যাবে বিশ্ব খাদ্য কর্মসূচির ওয়েবসাইটের মাধ্যমে। ১৮ সেপ্টেম্বর-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :


‘অফিসার—শোরুম সেলস’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে র‍্যানকন মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটির সুজুকি শোরুমে চারজনকে এই পদে নিয়োগ দেওয়া হবে। ঢাকার অভ্যন্তরে এ পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :

আবেদনের সুযোগ থাকবে ২ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।


যোগ্যতা: স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে প্রার্থীদের বিজ্ঞাপন সংস্থা ও অটোমোবাইল প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে পারদর্শী হতে হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়স ২০ থেকে ২৭ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত ও ছবিসহ আবেদন করতে পারবেন বিডিজবস ডটকমের মাধ্যমে। আবেদনের সুযোগ থাকবে ২ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম
চার ধরনের পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশি প্রতিষ্ঠান ওয়ালটন। পদগুলোতে ১৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনপত্র জমা এবং সাক্ষাৎকার প্রদানের সুযোগ থাকবে ৪ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
  • ইঞ্জিনিয়ার (লিফট মেইনটেন্যান্স)
পদটিতে নিয়োগ পাবেন তিনজন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


  • কুলিং টেকনিশিয়ান
এই পদে নিয়োগ পাবেন ৩০ জন। মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।
  • টেকনিশিয়ান (অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন)
৫০ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে। অষ্টম শ্রেণি পাস ও কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।
  • সহকারী টেকনিশিয়ান (অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন)
১০০ জন নিয়োগ পাবেন পদটিতে। অষ্টম শ্রেণি পাস ও কাজে আগ্রহী প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য বয়সসীমা সর্বোচ্চ ২৫ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় আবেদন করতে পারবেন। নিয়োগের জন্য সাক্ষাৎকার নেওয়া হবে প্রতি সোম ও বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। আবেদনপত্র জমা এবং সাক্ষাৎকার প্রদানের সুযোগ থাকবে ৪ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে ওয়ালটন প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :