Recent Post
Loading...

HCN কেন অজৈব যৌগ?


 

HCN

HCN (Hydrogen cyanide) এটি একটি অজৈব যৌগ বা অজৈব এসিড।

কেননা, জৈব যৌগে মূলকের সাথে অবশ্যই হাইড্রোজেন ও কার্বন উভয়কেই যুক্ত হতে হয়। কেননা, জৈব যৌগ হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত হয়।

এখানে, —C≡Nএকটি সায়ানোমূলক যা জৈব যৌগেরই কার্যকরী মূলক। কিন্তু তবুও HCN অজৈব যৌগ কেননা, —C≡Nসায়ানো মূলকের সাথে যুক্ত যৌগকে জৈব যৌগ হতে হলে অবশ্যই অ্যালকাইলমূলক তথা CnH2n+1তথা R—যুক্ত হতে হবে, যা একটি হাইড্রোকার্বন। অর্থাৎ সায়ানোমূলককে জৈব যৌগ হতে কার্যকরী মূলকের সংকেত হতে হবে R—C≡N তথা CnH2n+1—C≡N

যেহেতু, HCN উক্ত শর্ত পূরণ করে না তাই এটি একটি অজৈব যৌগ।

Note:

জৈব যৌগ বলতে, হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ সমূহকে বোঝায়।

অপরদিকে, অজৈব যৌগ সাধারণত একটি রাসায়নিক যৌগ যাতে কার্বন-হাইড্রোজেন বন্ধন থাকে না অর্থাৎ এটি একটি যৌগ যা জৈব নয়।

অ্যালকেন (CnH2n+2) থেকে একটি H অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইলমূলক বলে। এর কার্যকরী মূলকের সংকেত CnH2n+1

এবং একে R দ্বারা প্রকাশ করা হয়।

0 comments:

Post a Comment